দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবনে আসতে শুরু করেছেন মন্ত্রী, সংসদ সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল থেকে আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িও বঙ্গভবনে প্রবেশ করে। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেলকেও শপথ অনুষ্ঠানে অংশ নিতে বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যায়।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এদিকে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দুপুর থেকেই পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা বাড়ানো হয়। আমন্ত্রিত অতিথিদের প্রবেশের সময়ও বাড়তি নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।
রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেবেন।
যে আই